বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনে নিষিদ্ধ খোলা বাজারে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে

ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   101 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে এই পণ্য দুইটি ভোক্তাদের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে এবং আইনে নিষিদ্ধ খোলা বাজারে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে আজ ২ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ক্যাব জেলা সাধারণ সম্পাদক এস.এম. শাহীন। মানববন্ধনে ক্যাব জেলা শাখার নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৫:৩২ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া