নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 92 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুল কাইয়ুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মো: নোমান মিয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মতিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন প্রমুখ।
বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা গায়েত্রী দেবনাথ, ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশেনের হেদায়েতুল আজিজ মুন্না, আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক শামীমা সিকদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহিন।
পরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
Posted ৫:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah