নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 140 বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আজ ৭ ডিসেম্বর শনিবার। অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া। প্রধান বক্তার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি থাকবেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
সম্মেলন উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান।
বিশেষ অতিথি থাকবেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন।
সভাপতিত্ব করবেন সদর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম চৌধুরী (ভিপি) লিটন।
সঞ্চালনা করবেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন।
Posted ৫:০২ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah