বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বীরপ্রতীক আবু সালেককে সংবর্ধনা দিলো কবির কলম

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   204 বার পঠিত

বীরপ্রতীক আবু সালেককে সংবর্ধনা দিলো কবির কলম

৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে কবি ও কবিতা বিষয়ক সংগঠন কবির কলমের উদ্যোগে আলোচনা সভা, কবিতা পাঠ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান করা হয়। একাত্তরের রণাঙ্গনের সাহসিকতার বাতিঘর, কিশোর মুক্তিযোদ্ধা আবু সালেক (বীর প্রতীক) কে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সংস্কৃতিজন আবদুল মান্নান সরকার।

বিশেষ অতিথি ছিলেন কবি ও গীতিকার কুরুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদাত, কবি ও গীতিকার শিক্ষক আবদুর রহিম, কবি হুমায়ুন কবির ভূইয়া, তরী বাংলাদেশের সভাপতি শামীম আহমেদ ভূইয়া, অংকুর শিশু কিশোর সংগঠনের সভাপতি আনিসুল হক রিপন, কবি মাশরীকি শিপার, কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস, কবি আজিজা সোপান, কবি ইউনুস আহমেদ, কবি গোলাম মোস্তফা, সমাজ কর্মী কুহিনূর আক্তার, সংগীত শিল্পী শাহাদাত হোসেন সোহেল, সংগঠক ফাহিম মুনতাসিব, তরী বাংলাদেশের সোহেল আহমেদ, আজকের সংস্কৃতির সভাপতি মোস্তফা জাফরি হামীম, সোনালী সকালের সদস্য জাহিদ, মুবিন, নৃত্য শিল্পী জয় সহ একঝাঁক আবৃত্তি শিল্পী এ সময় আবৃত্তি করে।

সংগঠনে সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল মতিন শিপনের সঞ্চলনায় অনুষ্ঠানটি শহিদ ধীরেন্দ্রনাথ ভাষা মঞ্চে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তাগণ কবির কলম কে ধন্যবাদ জানিয়ে বলেন একসময় দিনব্যাপী এ চত্বরে মুক্ত দিবসের কর্মসূচি পালন হত, এবার এমন কিছু চোখে না পরলেও কবির কলমের আয়োজনটি সে ধারাবাহিকতা বজায় রেখেছে। সংবর্ধনা পাপ্ত বীর মুক্তিযোদ্ধা আবু সালেক মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে সভায় আলোচনা করেন।

Facebook Comments Box

Posted ৪:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া