বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   111 বার পঠিত

ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেফতার

সরাইলে ৭ ডিসেম্বর শনিবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।

পুলিশ জানান শনিবার গভীর রাতে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া শ্রীডোবা এলাকায় পরিত্যক্ত ফাইভ স্টার নামীয় অটোরাইছ মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউপির মালিহাতা এলাকার আব্দুল কাহারের ছেলে মো. লিয়াকত আলী, সদর উপজেলার মালিহাতা গ্রামের মো. আক্তার মিয়ার ছেলে মো. শামীম মিয়া, একই উপজেলার সাদেকপুর এলাকার ফুল মিয়ার ছেলে মো. সাগর ও বুধল ইউপির ইসলামবাগ এলাকার মো. আব্দুল হামিদের ছেলে মো. আলী আজম, সরাইল উপজেলার সদর ইউপির গুনারা এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. শরীফ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া শ্রীডোবা এলাকার পরিত্যক্ত ফাইভ স্টার অটোরাইছ মিলের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলো। পরে তাদের তল্লাসী করে একটি চাইনিজ কুড়াল ও ৪টি বিভিন্ন সাইজের ছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১৩ অপরাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া