বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা উন্নয়ন পরিষদের কমিটি গঠন

-প্রেস বিজ্ঞপ্তি   |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   100 বার পঠিত

জেলা উন্নয়ন পরিষদের কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে গতকাল রবিবার সকাল ১০টায় সমবায় মার্কেট সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে জেলা কমিটি পুনর্গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি ও সাবেক কাউন্সিলর আহসানুল্লাহ হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা উন্নয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য, সাবেক সভাপতি ও শহীদ মীর মুগ্ধের গর্বিত পিতা আলহাজ্ব মীর মোস্তাফিজুর রহমান বাবুল। এতে বক্তব্য রাখেন সাবেক জিএস ও পরিষদের স্থায়ী কমিটির সদস্যদ্বয় আরমান উদ্দীন পলাশ ও অ্যাড. শেখ জাহাঙ্গীর, সহ-সভাপতিত্রয় শামসুল আলম বাবুল, আবুল হাসনাত অপু ও শাফিউল আলম কাজল, সম্পাদক মন্ডলীর সদস্য আলী হায়দার ভূঁইয়া তুষার, কাজী হাফিজুল ইসলাম নাছু ও মোঃ বশির আহমদ, সহকারী কোষাধ্যক্ষ কামরুজ্জামান সবুজ, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক নজরুল আলম প্রমুখ।

সভায় কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য পরিষদের চলমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন আহবায়ক কমিটি গঠনের বিষয়ে ঐক্যমত্য পোষণ করেন। পরে প্রধান অতিথি চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি ঘোষণা করেন। কমিটির দায়িত্বশীলগণ হলেন আহবায়ক আহসানুল্লাহ হাসান, যুগ্ম আহবায়ক আলী মাউন পিয়াস, সদস্য সচিব মোঃ বাবুল চৌধুরী, নির্বাহী সদস্যবৃন্দ আলহাজ্ব মীর মোস্তাফিজুর রহমান বাবুল, মোঃ আরমান উদ্দীন পলাশ, মোঃ শাহ আলম, মোঃ জয়নাল আবেদীন মালদার, মোঃ শরিফ আহমদ খান, অ্যাড. শেখ জাহাঙ্গীর, মোঃ শামসুল আলম বাবু, এম এ মুছা, মোঃ শফিউল আলম কাজল, মোছাঃ হারিছা খাতুন, হা. মাও. শাহ্ মোহাম্মদুল্লাহ, কাজী হাফিজুল ইসলাম নাছু, আলী হায়দার ভূঁইয়া তুষার, মোঃ বশির আহমদ, মোঃ কামরুল হাসান নান্টু, কাজী মোঃ মাকছুদুল আলম দেলোয়ার, মোঃ মুজাহিদুল ইসলাম সেলিম, মোঃ সারোয়ার কায়সার টিপু প্রমুখ। সভায় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া