বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   101 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশা চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মোহাম্মদ ফয়সাল মিয়া (২০) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত মাহফুজ মিয়ার ছেলে। ঘাতক বাস চালক তৌহিদুল ইসলামকে (২৭) আটকের বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন। দুর্ঘটনার ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, বিয়াল্লিশর এলাকার মল্লিকা পাম্পের সামনে সিলেট অভিমুখী বিআরটিসির যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হয় ও দুজন যাত্রী আহত হয়। দুপক্ষের আলোচনা সাপেক্ষে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে যান।

Facebook Comments Box

Posted ৫:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া