বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   125 বার পঠিত

সরাইলে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ আহমেদ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ (গোগত) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ আহমেদ সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা (পূর্বপাড়া) এলাকার ফুল মিয়ার ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দু’জন আহত হয়েছেন। আহতরা হলেন- সদর ইউপির সৈয়দটুলা এলাকার ইদন মিয়ার ছেলে আলাল মিয়া (২২) ও একই ইউপির কুট্টাপাড়ার সফর আলীর ছেলে জুনায়েদ মিয়া (২৪)।

খাাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার শাহবাজপুর থেকে সরাইল সদরে ৩ জন মোটরসাইকেলযোগে ফেরার পথে ইসলামাবাদ এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। জুনায়েদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়।

Facebook Comments Box

Posted ৩:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া