বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   132 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

আল একরাম এন্টারপ্রাইজের বাৎসরিক হিসাব সমাপনীতে গতকাল বৃহস্পতিবার এক ব্যবসায়ী সমাবেশ হয়েছে। ব্যবসায়ী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল সিমেন্টের এজিএম মুবারক আলী ভূইয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, কনফিডেন্স সিমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানীর ডেপুটি ম্যানেজার মো: আরিফুর রহমান, বিল্ডার্স আল হেরার চেয়ারম্যান সৈয়দ আনোয়ার আহমদ লিটন, ফাইজান কনজুমারের ডিলার মাওলানা গাজী নিয়াজুল করিম, শ্রীপুর ফাজিল মাদরাসার সহ-সভাপতি হুমায়ূন কবির ভূঁইয়া। আল একরাম এন্টারপ্রাইজের বিনিয়োগ পরিচালক শেখ মুহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আল একরাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাওলানা আবুল ফজল কামাল। বক্তারা আল একরাম এন্টারপ্রাইজের ব্যবসায়িক সততার প্রশংসা করেন এবং আগামীদিনে আরো সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বিএসআরএম ও কনফিডেন্স সিমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শহরের কাউতলী এলাকায় একটি হোটেলে অনু্ষ্িঠত এ অনুষ্ঠানে প্রায় আড়াইশো ব্যবসায়ী যোগ দেন। তাদের মধ্যে সেরা ব্যবসায়ীদের পুরস্কৃত করা হয় এবং পরে র‌্যাফেল ড্র হয়।

Facebook Comments Box

Posted ৩:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া