বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সবসময় সংখ্যালঘুদের নিয়ে ভোটের মাঠে খেলা করেছে : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   139 বার পঠিত

আওয়ামী লীগ সবসময় সংখ্যালঘুদের নিয়ে ভোটের মাঠে খেলা করেছে : রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ মনে করে হিন্দুদের ভোটগুলোর তাদের একচ্ছত্র অধিকার এবং আওয়ামী লীগকে ভোট দেয়া ছাড়া হিন্দুদের আর কোনো উপায় নেই। তারা মনে করে হিন্দুরা থাকলে ভোট, চলে গেলে জমি। ফলে তারা যখন ক্ষমতায় আসে তখন নাসিরনগর, রামু, অভয়নগরের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে। ১৫ ডিসেম্বর রবিবার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের নিয়াজ মুহাম্মদ খেলার মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় সাবেক আইজিপি বেনজির আহমেদ সংখ্যালঘুদের জমি দখল করেছে, তাকে কোনোরকম বিচার বা জবাবের মুখোমুখি হতে হয়নি। সেখান থেকে পরিষ্কার বোঝা যায় হিন্দু জনগোষ্ঠীকে নিয়ে আওয়ামী লীগ সবসময় ভোটের মাঠে খেলাধুলা করে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো, তখন আমরা দেখলাম তারা হিন্দু জনগোষ্ঠীকে নানানভাবে উসকে মাঠে নামাল। কিছু ঘটনা যে ঘটছে না তা না, কিছু ঘটনা ঘটছে। তবে মনে রাখতে হবে যখন বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয় তখন এ ধরনের ঘটনা ঘটে। সেটা যতোদূর সম্ভব কমিয়ে আনার চেষ্টা সবার করা উচিৎ।

আরাকান আর্মি চট্টগ্রাম দখল করবে- ভারতীয় মিডিয়ায় এমন অপপ্রচারের বিষয়ে রুমিন ফারহানা বলেন, ভারতীয় মিডিয়া একটার পর একটা প্রোপাগান্ডা করেই যাচ্ছে। যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন দেখাতে চাইছে সেটার সাথে বাস্তবের কোনো মিল নেই। সুতরাং বাংলাদেশে সেরকম কোনো ঝুঁকি থেকে থাকলে বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে কূটনৈতিকভাবে সেটার সমাধান করার চেষ্টা করবে।

শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আমান প্রমুখ।

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে শাহবাজপুর ৮ নম্বর ওয়ার্ড একাদশের মুখোমুখি হয় ৩ নম্বর ওয়ার্ড একাদশ। ৮ নম্বর ওয়ার্ড ২-০ গোলে ৩ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে।

Facebook Comments Box

Posted ৭:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া