অনলাইন ডেস্ক | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 101 বার পঠিত
ইরানের পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে আন্তঃনগর বাস খাদে পড়ে ৯ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন। আজ ২২ ডিসেম্বর রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজধানী তেহরান থেকে প্রায় ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকায় গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন ছয়জন। গুরুতর আহত অবস্থায় ১৭ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো তিনজন মারা যান।
সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, যাত্রীরা সেনাবাহিনীর সদস্য ছিলেন। তারা দেশের দক্ষিণাঞ্চল থেকে পশ্চিমের দিকে যাচ্ছিলেন। বাসটিতে ২৭ জন যাত্রী ছিল।
পুলিশের ধারণা চালক দ্রুত গতিতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার ফলে বাসটি গিয়ে খাদে পড়ে।
Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah