বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভা অনুষ্ঠিত

-প্রেস বিজ্ঞপ্তি   |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   97 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ আহ্বায়ক কমিটির উদ্যোগে পরবর্তী ২ বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে নতুন সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নেতৃত্ব নির্বাচন করা হয়।

সভায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিমান, পর্যটন ও ভূমি উপদেষ্টা সাবেক এটর্নি জেনারেল এ.এফ.এম হাসান আরিফ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন ও জেলা উন্নয়ন পরিষদের প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে শোক প্রস্তাব গৃহিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের আহ্বায়ক মোঃ আহসান উল্লাহ হাসানের সভাপতিত্বে গত শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের মৌলভীপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ১৯৮৩ সালের জেলা আন্দোলনে কারা নির্যাতিত নেতা মোঃ ফজল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিগত জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকায় শহীদ ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান শহীদ মীর মুগ্ধ’র পিতা ও জেলা উন্নয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য হাজী মীর মোস্তাফিজুর রহমান বাবুল, নবীনগরের কৃতি সন্তান শহীদ গোলাম নাফিজ এর পিতা গোলাম রহমান এবং জেলা উন্নয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য সৈয়দ আনোয়ার আহমেদ লিটন। সদস্য সচিব মোঃ বাবুল চৌধুরীর উপস্থাপনায় পরবর্তী কার্যনির্বাহী পরিষদ গঠনে বিভিন্ন দিক উল্লেখ এবং গত ২৭ নভেম্বর জেলা আন্দোলন ও শহীদ পলু দিবস উদযাপনে সদস্যদের প্রদত্ত আর্থিক সহযোগিতার আয়-ব্যয়ের বিবরণ দাবি করে বক্তব্য রাখেন মোঃ আরমান উদ্দিন পলাশ, এডঃ শেখ জাহাঙ্গীর, শরীফ আহমেদ খান, জয়নাল আবেদীন মালদার, মোঃ সামছুল আলম বাবু, সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু, আলী মাউন পিয়াস, এডঃ কামরুজ্জামান সবুজ, কাজী মাকসুদুল আলম দেলোয়ার, শফিউল আলম কাজল, কামরুল হাসান নান্টু, মোঃ শাহ আলম, মোছাঃ হারিছা খাতুন, মোঃ আমির হোসেন ফারুক, কাজী হাফিজুল ইসলাম নাছু, আলী হায়দার ভূঁইয়া তুষার, মাওলানা শাহ্্ মোহাম্মদুল্লাহ, মোঃ বশির আহমেদ, মোঃ সারোয়ার কাউছার টিপু, প্রমুখ নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় অংশগ্রহণকারী অধিকাংশ নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে পরবর্তী কার্যনির্বাহী পরিষদ নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। আনন্দমুখর পরিবেশে আয়োজিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা মুজাহিদ কমিটির সভাপতি সৈয়দ মোঃ আনোয়ার হোসেন লিটন। কমিশনার ছিলেন মোঃ ফজল আহমেদ। নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় সাবেক যুগ্ম সম্পাদক মোঃ বাবুল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি পদে প্রার্থী হন ২ জন, যথাক্রমে সাবেক সভাপতি মোঃ আহসান উল্লাহ হাসান ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী মাউন পিয়াস। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হন ৩ জন, যথাক্রমে সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান নান্টু, আলী হায়দার ভূঁইয়া তুষার ও কাজী হাফিজুল ইসলাম নাছু। ২৬ জন ভোটার ভোট দেন। যার ভিত্তিতে আলী মাউন পিয়াস ২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি মোঃ আহসান উল্লাহ হাসান পেয়েছেন ২ ভোট। কাজী হাফিজুল ইসলাম নাছু ১২ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি মোঃ কামরুল হাসান নান্টু ৮ ভোট এবং আলী হায়দার ভূঁইয়া তুষার ৫ ভোট পেয়েছেন। নির্বাচিত নেতৃবৃন্দ আগামী কিছু দিনের মধ্যে ৩৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে বাকী পদগুলোর নেতৃত্ব নির্বাচিত করবেন।

Facebook Comments Box

Posted ৫:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া