বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কর্মচারী সমিতি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

-প্রেস বিজ্ঞপ্তি   |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   102 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কর্মচারী সমিতি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আকতার হোসেন সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, যেকোন দাবি আদায় করতে হলে সংগঠণ শক্তিশালী করতে হবে। নিজেদের মধ্যে ঐক্য থাকতে হবে, শৃঙ্খলা থাকতে হবে। তবেই দাবী আদায় সম্ভব।

গতকাল ২১ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি (সাবেক চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কর্মচারীদের দাবির প্রেক্ষিতে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন এবং তত্ত্বাবধায়কের সাথে আলোচনা করে অসুস্থ সরকারি কর্মচারীদের চিকিৎসায় ২টি বেড বরাদ্দ করতে চেষ্টার আশ্বাস দেন।

বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি (সাবেক চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি) জেলা শাখার সভাপতি মোঃ শাহ্্ আলম এর সভাপতিত্বে ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী হাফিজুল ইসলাম নাছু’র সাবলিল উপস্থাপনায় আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ জেলা শাখার সভাপতি আশরাফ আহম্মেদ, সাবেক চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাবেক সভাপতি মোঃ আবদুল মোতালেব, জেলা সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি জেলা শাখার সভাপতি এম এম জাকারিয়া আহম্মেদ, কালেক্টরেট নন গেজেটেড কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি মোঃ কামরুল ইসলাম ভূঁইয়া, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি আবদুল মান্নান, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আরশাদুল ইসলাম, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল মোমেন, স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মচারী সমিতির নেতা মনিরুল আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন সমন্বয় পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি (সাবেক চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি) জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবেদ হোসেন, মোঃ দুলাল মিয়া, কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির নেতা রুবেল মিয়া, হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির নেতা মোঃ রুবেল মিয়াসহ ২২টি সংগঠণের নেতাকর্মীরা। অনুষ্ঠানে সাবেক সভাপতি মোঃ আবদুল মোতালেবকে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।

দ্বিতীয় অধিবেশনে পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠন পর্বে শুধুমাত্র সভাপতি পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ১ জন কর্মচারী প্রার্থী হন। সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে রহস্যজনক কারণে কেহই প্রার্থী হননি। ডেকেও কোন প্রার্থী পাওয়া যায়নি। পরে সভাপতি পদে সুরাহার লক্ষ্যে যে সিদ্ধান্ত আসবে তা মানবে হাউজে উপস্থিত সবার এমন সম্মতিতে জুরি বোর্ডকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু দীর্ঘ ঘন্টাধিক সময়েও জুরি বোর্ডের অধিক সংখ্যক সদস্যের সাথে কালেক্টরেটের ২ জন কর্মকর্তা কর্মচারী নেতা একমত হতে না পেরে বৈঠক থেকে বেরিয়ে বাইরে অবস্থানরত কালেক্টরেটের কর্মচারীদের ডেকে নিয়ে জেলা পরিষদ ত্যাগ করে। পরে সভাপতি জুরিবোর্ডের অধিক সংখ্যক সদস্যের সিদ্ধান্তে সম্মেলন মূলতবি ঘোষণা করে বর্তমান কমিটিই আগামী ৩ মাস দায়িত্ব পালন করে আবারো সম্মেলন করে পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে বলে উপস্থিত কর্মচারীদের জানান।

Facebook Comments Box

Posted ৫:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া