বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫টি ক্যাডার কর্মকর্তাদের ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   104 বার পঠিত

২৫টি ক্যাডার কর্মকর্তাদের ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

চলারপথে রিপোর্ট :
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে ২৬ ডিসেম্বর বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে প্রশাসন ক্যাডার ছাড়া বাকী ২৫টি সিভিল সার্ভিস ক্যাডারের কর্মকর্তারা।

আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দিলারা আক্তার খান, জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে উপ-পরিচালক ডাক্তার সাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের হিসাব বিভাগ বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম পাঠান প্রমুখ।

বক্তারা জনবান্ধব সিভিল সার্ভিস প্রতিষ্ঠায় উপসচিব পদে সকল কোটার অবসান চেয়ে বলেন, প্রশাসন ক্যাডারদের আধিপত্যের কারণে অন্যান্য ক্যাডাররা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। স্ব স্ব দপ্তরগুলোতে স্বস্ব ক্যাডার নিয়োগপ্রাপ্ত হলে সার্বিক ক্ষেত্রে উন্নয়ন ঘটবে যা দেশের জন্যই মঙ্গল। বক্তারা আমলাতান্ত্রিক সিন্ডিকেট ভাঙতে বৈষম্য নিরসন করে সকল ক্যাডারে সমতাসহ উপসচিব পদে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ ও কৃত্যপেশাভিত্তি মন্ত্রণালয়ের দাবি জনান। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পালিত এই কর্মসূচিতে ২৫টি ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া