নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 165 বার পঠিত
৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের লোকনাথ উদ্যানের (ট্যাংকের পাড়) মোড়ে এসে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন বলেন, ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে লড়াই সংগ্রামে আন্দোলন করে গেছে। যত ফ্যাসিস্ট সরকার ছিলো সব সরকারকে বিতাড়িত করেছে। গত জুলাই অভ্যুত্থানেও জনতার সাথে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে বলেই শেখ হাসিনা পালিয়ে গেছে। আমরা আহবান জানাই ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকার না আসতে পারে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য গত ১৭ বছর আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আমরা সফল হয়েছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাই দ্রুত যেন নির্বাচনের ব্যবস্থা করেন। অন্যথায় আমরা আবারো ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবো। র্যালিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।
Posted ৫:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah