বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধের জেরে ১৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

জমি নিয়ে বিরোধের জেরে ১৫ জন আহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ইমাম বাড়ি এলাকায় জায়গা নিয়ে পূর্ব বিরোধের জেরে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল ২ জানুয়ারি বুধবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে আঙ্গুর মিয়া (৪২), কাপ্তান মিয়া (২৫), পারুল আক্তার (৩০), জুলহাস (২৫), জাহাঙ্গীর মিয়া (২৫), দুলাল মিয়া (২৫) ও সজিব মিয়া (২৫) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আট শতাংশ জায়গা নিয়ে ইমাম বাড়ি এলাকার খোরশিদ মিয়ার ছেলে শরীফের সঙ্গে মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে বাদানুবাদের জের ধরে উভয়পক্ষের লোকজন জমিতে নেমে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে তারা দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। জায়গাটি নিয়ে এর আগেও সমস্যা হওয়ায় মামলা চলছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরেই দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া