বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ডা. ফরিদুল হুদার ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ডা. ফরিদুল হুদার ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ফরিদুল হুদার ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৪ জানুয়ারি মঙ্গলবার বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ডাঃ ফরিদুল হুদার প্রতিষ্ঠিত কামাউড়া শহীদ স্মৃতি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কবর জিয়ারত, পু®পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল বারী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোসাইটি অব নিউরোলজিষ্ট অব বাংলাদেশের সদস্য সচিব, ঢাকা মেডিকেল কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, ড্যাবের কেন্দ্রীয় নেতা মরহুম ডাঃ ফরিদুল হুদার সুযোগ্য পুত্র ডাঃ নাজমুল হুদা বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী ভূঞা, ডেন্টাল সার্জন ডাঃ এমএ মুনসুর, স্যার সলিমুল্লা মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডাঃ রুশদুল করিম শাহীন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক। সহকারী শিক্ষক আশরাফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ মুছা মিয়া, ডাঃ আবু আজগর ভূঞা, মোঃ শাজাহান, হাসান আলী মাষ্টার, জুলফিকার আলী ভূঞা প্রমুখ।

আলোচনা সভাশেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মওলানা ইব্রাহীমের পরিচালনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কামাউড়া গ্রামবাসীর উদ্যোগে বাদ জোহর প্রফেসর জালাল উদ্দিনের পরিচালনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল র্প্বূ সমাবেশে গ্রামবাসীর পক্ষে আগামী সংসদ নিয়ে কথা বললে ডাঃ নাজমুল হুদা বিপ্লব বলেন, আমার আব্বা ডাঃ ফরিদুল হুদা বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন এবং সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আমার আব্বার মত এলাকাবাসীর দোয়া ও ভালবাসা নিয়ে আমিও এগিয়ে যেতে চাই। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী ভূঞা, আশুগঞ্জ বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক জারু, বিএনপি নেতা আতাউর রহমান কামাল, আতিকুর রহমান মেম্বার, সাবেক মেম্বার সৈয়দ আলী, ওয়াদুদ ভুঞা, আফজাল ভূঞা প্রমুখ।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ডাঃ ফরিদুল রোড কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ মনিরুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রোড কমিটির সভাপতি কামরুল হাসান খান, সহ-সভাপতি আশুতোষ ঘোর, সহ-সাধারণ সম্পাদক সামাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক জাকিরুল হাসান সুমন, প্রচার সম্পাদক মোঃ কাউসার, সদস্য মোঃ আশরাফ খান, অজিত ঘোষ, আব্দুল হক প্রমুখ।

Facebook Comments Box

Posted ৫:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া