বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে নতুন আইসিটি শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   150 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে নতুন আইসিটি শাখা উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে নতুন কম্পিউটার সংযোজিত আইসিটি শাখার উদ্বোধন করা হয়েছে। আজ ১৮ জানুয়ারি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে নিয়ে মিলনায়তনে ফুলের ফিতা কেটে কম্পিউটার সংযোজিত আইসিটি শাখার উদ্বোধন করেন। এসময় সাত গণমাধ্যমকর্মীকে নতুন সাধারণ সদস্যসহ ৩৬জন স্থায়ী সদস্যকে হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাবের মিলনায়তনে নতুন সাধারণ ও স্থায়ী সদস্য অন্তর্ভূক্তকরণ পত্র প্রদান ও নতুন কম্পিউটার সংযোজিত আইসিটি শাখার শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাবেদ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন ও সদস্য ফরহাদুল ইসলাম। প্রেসক্লাব সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৩ সালে জাতীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। বর্তমানে প্রেসক্লাবের সদস্য সংখ্যা ৩৬ জন। দীর্ঘ প্রায় ১২ বছর পর বৃহস্পতিবার দুপুরে জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিশিভশনের সাতজন প্রতিনিধিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। এসময় সাতজন সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভূক্তকরণ পত্র দেওয়া হয়। এরপর ফুলেল শুভেচ্ছার জানিয়ে প্রেসক্লাবের ৩৬ জন সদস্যকে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভূক্তকরণ পত্র প্রদান করা হয়।

প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে নিয়ে ফুলের তৈরি ফিতা কেটে নতুন কম্পিউটার সংযোজিত আইসিটি শাখার উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু মিয়া ও খ আ ম রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান ও আ ফ ম কাউসার এমরান, সাবেক সহ-সভাপতি শেখ মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য জয়দুল হোসেন ও আবদুন নূর প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৫৩ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া