নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 87 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়-দরিদ্র সাড়ে ৬’শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ ১৮ জানুয়ারি শনিবার বিকেলে শহরের নিয়াজ মুহম্মদ স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজেসবা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। অতিথি ছিলেন কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আতাউল্লাহ বিন জামশেদ, উপদেষ্টা এডভোকেট মাহমুদুর রহমান রনি, কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন বিন বজলুর রহমান, সদর সভাপতি রাসেল বিন শাহজাহান প্রমুখ। পরে ৪৫০ জন অসহায়-দরিদ্র মানুষ ও ২শ শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Posted ৫:৩৬ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah