বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের অগ্নিকাণ্ডে নিহত ৬৬

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

তুরস্কের অগ্নিকাণ্ডে নিহত ৬৬

তুরস্কের স্কি রিসোর্টের হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ৫১ জন। বলুর এলাকায় আজ ২১ জানুয়ারি মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়ার জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়ার জানিয়েছেন, ১২তলা বিশিষ্ট গ্র্যান্ড কার্টাল হোটেলে স্থানীয় সময় ভোর ৩টা ২৭ মিনিটে আগুন লাগে। ছুটির মৌসুমে হোটেলটিতে ২৩৪ জন লোক অবস্থান করছিলেন।

তুরস্কের সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, জানালা দিয়ে ঝুলন্ত দড়ি দেখা গেছে যা জ্বলন্ত ভবন থেকে পালানোর চেষ্টাকারীরা ব্যবহার করেছিলেন।

বোলুর গভর্ণর আব্দুল আজিজ আইদিন জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে হোটেলের চতুর্থ তলার রেস্তোরাঁ অংশে আগুন লেগেছে এবং তা উপরের তলায় ছড়িয়ে পড়ে।

আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে অতিথিরা কক্ষে আটকা পড়েছিলেন কিনা তা তদন্ত করছে হোটেল কর্তৃপক্ষ।

গভর্ণর সাংবাদিকদের জানান, কার্তালকায়ায় অবস্থিত হোটেল এবং বলুর কেন্দ্রস্থলের মধ্যে দূরত্ব এবং ঠান্ডা আবহাওয়ার কারণে দমকল বাহিনীর ঘটনাস্থলে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স

Facebook Comments Box

Posted ১:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া