বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেকু ও ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   107 বার পঠিত

সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেকু ও ট্রাক জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ভূইয়াঘাট সংলগ্ন মানুডোবা বিলে আজ মঙ্গলবার সকালে এক অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এই সময় একদল মানুষ সেখানে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কর্তন করতে থাকে। অভিযানের টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় অভিযানে একটি ভেকু ও একটি ট্রাক জব্দ করা হয়।

এই সময় মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ছ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধের জন্য নিয়মিত মামলা দায়েরের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।

সরাইল উপজেলা প্রশাসনের ফেইসবুক আইডি থেকে এ তথ্য জানা গেছে।

Facebook Comments Box

Posted ৫:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া