নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 153 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ ২৪ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পঞ্চদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন কবি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আসহাব আলী ভূইয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচকগণ ছিলেন কেন্দ্রীয় উদীচী সংসদের সহ-সভাপতি প্রবীর সরদার ও উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামসেদ আনোয়ার তপন।
২৭ সদস্য বিশিষ্ট নবকমিটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সভাপতি হিসেবে জহিরুল ইসলাম স্বপন এবং সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান নির্বাচিত হয়েছেন। উদীচী ব্রাহ্মণবাড়িয়ার অধীনে সকল উপজেলার প্রতিনিধি এবং পর্যবেক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে নৃত্য, সঙ্গীত, কবিতা এবং আলোচনা অনুষ্ঠিত হয়।
Posted ৪:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah