-প্রেস বিজ্ঞপ্তি | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 89 বার পঠিত
বাংলাদেশ মুজাহিদ কমিটি (বামুক) ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে আজ ২৭ জানুয়ারি সোমবার দুপুর ১২টায় টিএ রোডস্থ আইএবি মিলনায়তনে জেলা কমিটি পূনর্গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের জেলা ছদর আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আবু ছালেহের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় অ্যাসি¯ট্যান্ট সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম।
উপস্থিত ছিলেন, বামুকের কার্যনির্বাহী সদস্য, অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ ও মাওলানা গাজী নিয়াজুল করিমসহ জেলা ও প্রত্যেক থানা কমিটির সংশ্লিষ্ট দায়িত্বশীলবৃন্দ।
সভা শেষ পর্যায়ে প্রধান অতিথি ভোটারদের ভোটের মাধ্যমে বাংলাদেশ মুজাহিদ কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার ২০২৫-২৬ সেশনের ছদর হিসেবে আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ আসাদুল করীম এর নাম ঘোষণা করে তাদের শপথ বাক্য পাঠ করান।
Posted ৩:৩১ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah