বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে কৃষি খামারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে দেখা করলো উপদেষ্টা ড. আসিফ নজরুল

আরিফুর রহমান আরিফ   |   বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   97 বার পঠিত

রিয়াদে কৃষি খামারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে দেখা করলো উপদেষ্টা ড. আসিফ নজরুল

রিয়াদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আল খারজ এলাকার মরুভূমির বুকে গড়ে ওঠা কৃষি খামারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সরজমিনে দেখা করতে গিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি শ্রমিকদের জীবনযাত্রা, কাজের পরিবেশ ও তাদের সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন এবং তা সমাধানে সরকারের পদক্ষেপের কথা জানান।

ড. নজরুল শ্রমিকদের সঙ্গে কৃষি খামারের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি তাদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। শ্রমিকদের আবাসস্থল পরিদর্শন করে তিনি তাদের বসবাস ও খাবারের মান সম্পর্কেও খোঁজ নেন।

তিনি শ্রমিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়া, তিনি তাদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।

এই সফরে ড. নজরুলের সঙ্গে শ্রমিকদের আন্তরিক আলোচনা এবং তাদের সমস্যা সমাধানে সরকারের প্রতিশ্রুতি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

Facebook Comments Box

Posted ৬:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া