বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   113 বার পঠিত

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পরিচিতি সভা

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সভা কক্ষে গতকাল ২৯ জানুয়ারি বুধবার দিবাগত রাতে সংগঠণ সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় শুরুতে নতুন কমিটির ৩১ সদস্যের পরিচিতি পর্ব পরিচালনা করেন সহ-সভাপতি হাজী মনিরুল ইসলাম। সূচনা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আরশাদুল ইসলাম। তারা সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালন করা এবং সংগঠণের কার্যক্রমের গঠণমূলক সমালোচনা করার জন্য প্রতিটি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

সাংগঠণিক সম্পাদক কাজী হাফিজুল ইসলাম নাছু’র উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান। দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করে ও নতুন স্থানে বনভোজন আয়োজনের ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করে বক্তব্য রাখেন সংগঠণের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. মোমেন, সহ-সাংগঠণিক সম্পাদক নাজির আহাম্মদ ভূঁইয়া, উবায়দুল হোসেন, কালেক্টরেট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, শফিকুল ইসলাম, আশিফা হক মৃধা, জাহানারা বেগম, আবু কাউছার, মোঃ দুলাল মিয়া, মোঃ নজরুল ইসলাম, নিয়াজ উদ্দিন, আবু নাছার, মোস্তাক আহমেদ, ফজলুল হক, রুবেল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিতে মোস্তাক আহমেদকে আহ্বায়ক ও ফজলুল হককে সদস্য সচিব মনোনীত করে ৭ সদস্যের বনভোজন উপকমিটি গঠন করা হয়।

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া