অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 99 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-সন্তানকে হত্যার ঘটনায় বাচ্চু মিয়া নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে বাচ্চু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ২৯ জানুয়ারি বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা দায়রা জজ মো. মঈন উদ্দীন এ রায় দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৬ সালের ১৬ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা গ্রাম থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাচ্চু মিয়ার স্ত্রী সরুফা আক্তার (৩০) ও মেয়ে মারুফা আক্তার (১০) এর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সরুফার ভাই সরাইলের কুট্টাপাড়া গ্রামের মো. হেলাল মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আরেক আসামি বাচ্চু মিয়ার আরেক স্ত্রী তানজিনাকে বেকসুর খালাস দেওয়া হয়।
Posted ৫:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah