নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 100 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সোনালী ব্রিকস এবং ভি, আই, পি ব্রিকসকে বৈধ কাগজপত্র না থাকায় ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবিনের নেতৃত্বে সরাইল উপজেলায় অবৈধ দুই ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, সোনালী ব্রিকস এবং ভি আই পি ব্রিকসকে বৈধ কাগজপত্র না থাকায় ২ লক্ষ টাকা করে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় ও ফাইয়ার বিগ্রেড এর মাধ্যমে ব্রিকস এর আগুন নিভিয়ে দেয়া হয়। অভিযানে বিচারকের দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবিন। এ সময় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. কায়ছার আলম, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
Posted ৫:৪১ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah