বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   89 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

দেশব্যাপী বুলডোজার কর্মসূচি অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করা হয়েছে।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ও কলেজ শাখা ছাত্রদল ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি সরকারি কলেজের প্রশাসনিক ভবণের পাশে থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর চালায়।

এসময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব সালমান ইসলাম, যুগ্ম আহবায়ক রিফাত হোসেন অনিক (পিন্টু), যুগ্ম আহবায়ক রাহিম আলম, যুগ্ম আহবায়ক রেশব আহমেদ ও বৈষম্য ছাত্র প্রতিনিধি বাইজিদুর রহমান সিয়াম, মোহাইমিনুল আজমিন, আতিকুর আলম শান্ত, সোলতান নাইম উদ্দিন, তাসিন আরাফাত তন্নয়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান।

Facebook Comments Box

Posted ৫:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া