নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 89 বার পঠিত
অষ্টগ্রাম সমাজ কল্যাণ সমিতির ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। আজ ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে অষ্টগ্রাম সমাজকল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড: আমিনুল হক আমিন।
সমিতির সাধারণ সম্পাদক মোঃ মমিনুল হকের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা আলহাজ্ব মোঃ আঃ সালাম, প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আফসার, সাবেক চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সরকার, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল কালাম, মোঃ হারুন অর রশিদ, সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল বাসার, মোঃ জহির উদ্দিন দুলাল, সহঃ সাংগঠনিক সম্পাদক মোঃ ফায়জুর রহমান, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুল খালেক মাষ্টার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আশরাফ আলী ভেন্ডারী, আলহাজ্ব মোঃ দারুল ইসলাম মাষ্টার, মোঃ আঃ মতিন (আক্কাস মিয়া) প্রমুখ।
Posted ৫:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah