বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত

সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও একই গ্রামের মৃত একরাম হোসেনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেন জানান, সাইদুল ইসলাম গত বছরের ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের হওয়া বিষ্ফোরক মামলার আসামী। আজ বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:১৬ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া