বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ফ্রি হেলথ্ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   121 বার পঠিত

সরাইলে ফ্রি হেলথ্ ক্যাম্প

সরাইলে ‘মো. ফুল মিয়া মেমোরিয়াল ফ্রি ফ্রাইডে ক্লিনিক’-এর ১৭তম বার্ষিক হেলথ্ ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ সফল ভাবে সম্পন্ন হয়েছে। আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ১৫-২০ জন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে দেওড়া গ্রামের প্রয়াত ফুল মিয়া মেম্বারের (ডাক্তার বাড়িতে) বাড়িতে অনুষ্ঠিত ওই ক্যাম্পে দেড় সহস্রাধিক নারী পুরুষ ও শিশু চিকিৎসাসেবা নিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক দেওড়া গ্রামের কৃতি সন্তান ডা: জুনাইদুর রহমান লিখনের সার্বিক পরিচালনায় রোগীদের হাতে তুলে দেয়া হয়েছে বিনামূল্যে ঔষধ। অন্যান্য বছরের মত সকাল থেকেই ফ্রি হেলথ ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমে গ্রামের নারী পুরুষ ও শিশুর ঢল নামে। অর্থোপেডিক, মেডিসিন, গাইনি, চর্ম, শিশুসহ বেশ কয়েকটি বিষয়ের অভিজ্ঞ চিকিৎসকরা সকাল ১০টা থেকেই রোগী দেখে ব্যবস্থাপত্র দেয়া শুরু করেন। পাশেই বসে বিনামূল্যে ঔষধ বিতরণ করছেন ডা: লিখনের লোকজন। নির্ধারিত ২০-২৫ জন ভলেন্টিয়ার পুরা অনুষ্ঠানটির শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিকাল ৫টা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ক্যাম্পে অংশ গ্রহনকারী চিকিৎসকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা: মো. নোমান মিয়া, ড্যাব-এর সভাপতি ডা: মকবুল হোসেন, ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম, ডা: কে.এম ফয়সাল আল-আহসান, ডা: মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ডা: মো. শাখাওয়াৎ হোসাইন, ডা: ছায়েম আহমেদ, ডা: মো. আবু হামেদ বাবু, ডা: মো. মনির হোসাইন, ডা: মো. হিমেল খান, ডা: এ.বি.এম মুছা চৌধুরী, ডা: মো. গোলাম সারোয়ার, ডা: মাইমুনা ইসমাইল, ডা: জাকিয়া সুলতানা রুপা, ডা: ফৌজিয়া জাফরিন টিকলি, ডা: শারমিন হক স্বর্ণা, ডা: নাবিদ আলম প্রমুখ। চিকিৎসা নিতে আসা বিল্লাল মিয়া, মিনার মিয়া, আনার মিয়া, সাচ্চু মিয়া, আয়েশা বেগম, রনু বেগমসহ অনেকেই বলেন, প্রতি বছরের এই আয়োজনে আমরা খুবই উপকৃত হয়। ডাক্তার দেখে আবার টাকা ছাড়া ঔষধও দেন। আমরা ডা: লিখনের জন্য দোয়া করি। আল্লাহ তাকে ভাল রাখুন। সুস্থ্য রাখুন। আমাদের গ্রামের এই আয়োজনটা যেন সবসময় চলে।

Facebook Comments Box

Posted ৫:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া