বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে কৃষি জমির মাটি কাটা ও বিক্রির দায়ে লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   103 বার পঠিত

সরাইলে কৃষি জমির মাটি কাটা ও বিক্রির দায়ে লাখ জরিমানা

কৃষি জমি থেকে মাটি কাটার বিক্রির দায়ে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে এই অভিযান পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত জাকির হোসেন উপজেলার শাহবাজপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান জানান, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে তিনি এক লাখ টাকা জরিমানা প্রদান করেন।

সরাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক আবু সুফিয়ান বলেন, জাকির হোসেন শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। সামাজিক যোগাযোগমাধ্যমে আমি বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছি। আমরা যাচাই-বাছাই করে দেখছি জাকির এই ঘটনায় জড়িত হলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৪:৫৩ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া