বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   98 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

বাকাইলে ক্ষতিকর ক্যামিকেল ও চামড়ার লবণ ব্যবহার করে বেকারিতে পণ্য তৈরি করার দায়ে সুরুচি নামে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার, ব্রাহ্মণবাড়িয়া। ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে পৌর এলাকার ভাদুঘর শান্তিনগর এলাকার বাকাইলে এ অভিযান পরিচালনায় জরিমানা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, সুরুচি নামক বেকারীতে অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত হচ্ছে এবং নিষিদ্ধ রং এবং টেক্সটাইল সল্ট (চামড়ার লবন) দিয়ে বেকারি পণ্য প্রস্তুত হচ্ছে। এ প্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়। বেকারী পরিচালক তার অপরাধ স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এমন কাজ হতে বিরত থাকার অঙ্গীকার করেন। জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৩:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া