আরিফুর রহমান আরিফ | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরীর সাথে একান্ত মতবিনিময় ও আড্ডা গত মঙ্গলবার জ্যাকসন হাইটে প্রথম আলো উত্তর আমেরিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রথম আলোর সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকনের আমন্ত্রনে মতবিনিময়ে উপস্হিত ছিলেন লেখক, কবি, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অধ্যাপক নাজিয়া চৌধুরী তার আলোচনায় তাঁর প্রয়াত পিতা এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ড. সদর উদ্দিন চৌধুরীর বিভন্ন স্মৃতি তুলে ধরেন এবং পাশাপাশি তার প্রয়াত স্বামী সাবেক ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন নেতা অ্যাডভোকেট মঈন উদ্দিন আহমদের স্মৃতিচারণ ও তার জীবনের কর্ম নিয়ে একটি ডকুমেন্টারী দেখান। তার পিতার হাতে গড়া প্রতিষ্ঠান শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অনেক স্মৃতি তুলে ধরেন ।আগত অতিথিদের সুস্বাদু খাবারের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
Posted ৬:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah