বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুরে উজিলাব গ্রামে বাবা নাঈম উদ্দিন এবং ছেলে মনির ফকির মাদক ব্যবসার গডফাদার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   193 বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে উজিলাব গ্রামে বাবা নাঈম উদ্দিন এবং ছেলে মনির ফকির মাদক ব্যবসার গডফাদার

গাজীপুর জেলার শ্রীপুর থানার ৬ নং ওয়ার্ডের উজিলাব গ্রাম অসাধারণ প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত সহজ সরলতার মধ্যে বেড়ে ওঠা নতুন প্রজন্মের তরুণ তরুণী, মধ্য বয়সি, কিশোরী এদের মধ্যে সুকৌশলে মাদকের বিষবাষ্প ও অংকুর বপন করছে, এলাকার নামধারী মাদকের কিং মাস্টার নাঈম উদ্দিন ফকির ও তার ছেলে মনির ফকির এদের সেকেন্ড ইন কমান্ড খ্যাত শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, মোঃ হাবিবুল্লাহ গং এদের দৌরাত্ম যেন লাগামহীন ঘোড়ার চাইতেও বেশি, এদেরকে টেনে ধরা এক দুষ্কর ব্যাপার, এই এলাকার কোমল মতি শিশু কিশোরী মধ্যবয়সী এদেরকে টার্গেট করে নেশার জগতে কিভাবে প্রবেশ করানো যায় এর ফাঁদ তৈরি করেছে এই মাদক কারবারি সন্ত্রাসী চক্রটি, আমাদের বাংলাদেশ মাদকের উৎপাদনের দেশ না হলেও ভৌগলিক অবস্থার কারণে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে , নতুন প্রজন্ম, কোন ভাবেই মাদকের আগ্রাসন থেকে বেরিয়ে আসতে পারছি না এই প্রজন্ম।

এই গডফাদার দের অস্ত্র এবং সন্ত্রাসী কার্যক্রমের কারণে এলাকার মানুষ নির্বাক হয়ে দর্শকের ভূমিকা একমাত্র উপভোগের বিষয়, কথা বলার কেউই নেই, এ যেন বাপ ছেলের রাম রাজত্ব হিসেবে, অবস্থান করছে এলাকার নিরীহ জনগণ।

আমরা শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জয়নাল আবেদীনের সাথে কথা বলেছি , তিনি বলেছেন বিষয়টি তার দৃষ্টিতে আছে তিনি দ্রুত এলাকায় অভিযান পরিচালনা করবেন এবং বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব পাবে।

উল্লেখ্য, এই বাহিনীর সবার নামে একাধিক মামলা থাকা সত্ত্বেও তারা আমাদের বিচরণ করছেন জনসম্মুখে, চলছে মাদক বিক্রির মহা উৎসব।

আমরা কথা বলার চেষ্টা করেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন এই কর্মকর্তার কাছ থেকে জানার চেষ্টা করি, এই চক্রের সক্রিয়তা সম্পর্কে তিনিও আমাদের কে আশার বাণী শোনাতে কৃপণতা বোধ করেননি, বলেছেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

এলাকায় জনশ্রুতি আছে যে, গডফাদার নাকি মাসোহারা এবং ম্যানেজ করেই নাকি এই মরণ গ্রাসী ব্যবসা চলছে দ্রুতগতিতে।
এলাকাবাসীর দৃঢ় আশা প্রশাসন তাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে এই অস্ত্রবাজ মাদক কারবারীদেরকে গ্রেফতার করতে সক্ষম হবেন।
বন্ধুগণ দ্রুত সময়ে মধ্যেই আমরা মাদক বিক্রয়কারি দের ডিলার এজেন্ট, তাদের গতিবিধি নিয়ে সব বিস্তারের প্রতিবেদন প্রস্তুত করছি,

Facebook Comments Box

Posted ৮:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া