অনলাইন ডেস্ক | বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 146 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেছেন, পেশাগত দায়িত্ব পালনে ব্রাহ্মণবাড়িয়ার টেলিভিশন সাংবাদিকদের গতিময়তা রয়েছে। তিনি বলেন প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির প্রশিক্ষণ কর্মশালা টেলিভিশন সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এর গুরুত্ব রয়েছে। আজ ৫ মার্চ বুধবার ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহযোগিতায় ৩দিন ব্যাপী টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন। যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের সঞ্চালনয়ায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ, জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস, এবং পিআইবির সহকারী প্রশিক্ষক ও সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৩০ জন টেলিভিশন সাংবাদিক ও ৫জন চিত্র সাংবাদিক অংশগ্রহণ করেছেন। আগামী ৭ মার্চ শেষ হবে এ কর্মশালা।
Posted ৫:৫০ অপরাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah