নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 157 বার পঠিত
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডাক্তার মকবুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী। ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. হিমেল খানের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. নাজমুল হুদা বিপ্লব, ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব ডা. মো. আক্তার হোসাইন, ডা. একরামুল রেজা টিপু, ডা. জুনাইদুর রহমান লিখন, ডা. মনিরুল ইসলাম চয়ন, ডা. নাবিল আলম, ড্যাবের সহ-সভাপতি ডা. রহিমা খাতুন সেফালী, ডা. আমান উল্লাহ আমান, ড্যাবের উপদেষ্টা ডা. এএসএম মুসা খান, কোষাধ্যক্ষ ডা. মনির হোসেন, ড্যাবের নেতা ডা. শান্তুনু সাইহাম অর্ণব, ডা. জাকিয়া সুলতানা রুনাসহ এনডিএফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডা. মো. আবু হানিফ প্রমুখ। ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন সদর হাসপাতাল মসজিদের খতিব মাওলানা মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকবৃন্দসহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
Posted ৬:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah