বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত

নন্দনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে পিকআপ ভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মো. ফজলুল হক নামে একজন নিহত হয়েছেন। ৭ মার্চ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাঁশহাটি গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। আহতরা জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন রয়েছেন। খাটিহাতা হাইওয়ে থানার এসআই মো. সজিব মিয়া জানান, শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর বিসিকের সামনে দ্রুতগতির একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানে থাকা ফজলুল হক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন।

Facebook Comments Box

Posted ৬:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া