বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক জোটের উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক জোটের উদ্যোগে ইফতার মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক জোটের উদ্যোগে কাউতলীস্থ একটি রেস্টুরেন্টে ৮ মার্চ শনিবার পবিত্র মাহে রমজানের তাৎপর্য আগামী দিনের নেতৃত্ব ও বাংলাদেশ কেমন দেখতে চাই শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ তৌফিকুল ইসলাম মিথিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নাগরিক জোটের সভাপতি এডভোকেট শেখ মো: জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা নাগরিক জোটের সাধারণ সম্পাদক জিয়া কারদার (নিয়ন)।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ইসহাক আল মামুন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মো: কামরুল হাসান নান্টু।

বক্তব্য রাখেন এম এ মুসা, রাজিবুল হাসান, শাহআলম বক্স, হারুন আল রশিদ, মোঃ আমির হোসেন ফারুক, ফেরদৌস রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন এডভোকেট কাফিল উদ্দিন, এডভোকেট তৈমুর রাজা শাহাদাত, সৈয়দ আনোয়ার হোসেন লিটন, মোঃ শামসুজ্জামান আশরাফী, এম এ মতিন সানু, হাসিবুর রহমান, জেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, ১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান রতন প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক এম এ মুসা। দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শহিদুল ইসলাম।

Facebook Comments Box

Posted ৬:১২ অপরাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া