বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

সরাইলে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সরাইলে মূল্য তালিকা না থাকা, খেজুর চিড়া সেমাই খোলা রাখার অপরাধে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আজ বুধবার সরাইল বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ টাস্কফোর্স এর তদারকির অংশ হিসেবে সরাইল উপজেলার বৈকাল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযানে কনজ্যুমার এসোসসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এস এম শাহীন সহযোগীতা করেন। এসময় আনসার ব্যাটলিয়নের একটি দল নিরাপত্তা নিশ্চিত করে। অভিযান কালে, পাইকারি ও খুচরা প্রতিষ্ঠানসমূহ মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের তথ্য সংরক্ষণ না করা, কিছু ক্ষেত্রে প্রদর্শিত মূল্যের অধিক মূল্য গ্রহণ করার তথ্য পায়। এছাড়াও খেজুর সেমাই চিড়া ঢেকে না রেখে খোলা অবস্থায় বিক্রয় করতে দেখা গেছে। প্রতিষ্ঠানসমূহকে মূল্য তালিকা প্রদর্শন করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ, ধার্য্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্য গ্রহণ না করার বিষয়ে নির্দেশনা প্রদান ও সতর্ক করা হয়। এ সময় অভিযুক্ত ৫ প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৭ হাজার ৫শত টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।

Facebook Comments Box

Posted ৫:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া