বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে গড়ে ওঠা গরুর বাজার উচ্ছেদ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   149 বার পঠিত

অবৈধভাবে গড়ে ওঠা গরুর বাজার উচ্ছেদ

নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ মাঠে অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড়ে ওঠা একটি গরুর বাজার উচ্ছেদ করা হয়েছে।

আজ ৩ মে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর নির্দেশে এ অভিযান পরিচালনা করেন বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কর্মকর্তা মো. সালেহ আহমদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ মাঠটি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে গরুর হাট বসিয়ে দেন। এতে শিক্ষার পরিবেশে বিঘ্ন সৃষ্টি করে এবং সরকারি বিধিবিধান লঙ্ঘন করে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আজ দুপুরে নায়েব মোঃ সালেহ আহমদ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ বাজারটি উচ্ছেদ করেন। এ সময় হাটে উপস্থিত ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান শেষে নায়েব মোঃ সালেহ আহমদ বলেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এই অবৈধ গরুর বাজার উচ্ছেদ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অবৈধভাবে কোনো ধরনের বাজার গড় উঠতে দেওয়া হবে না আমাদের অস্থায়ী ভাবে ১৩টি কোরবানির পশুর বাজারের অনুমোদন আছে। এর বাহিরে যদি অন্য কোন জায়গায় কোরবানির পশুর বাজার আয়োজন করা হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া