শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার গণসমাবেশ সফলের লক্ষ্যে

আজ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

-প্রেস বিজ্ঞপ্তি   |   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   172 বার পঠিত

আজ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে আগামীকাল রবিবার বাদ যোহর পৌর মুক্তমঞ্চে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার; দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা; সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন প্রবর্তন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠেয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

উক্ত গণসমাবেশ উপলক্ষে এবং এর সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজক সংগঠনের উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে জেলা ইসলামী আন্দোলনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহমূদুল হাসান হিফয্সহ আন্দোলনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উক্ত সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের তালিকাভুক্ত সকল গণমাধ্যম কর্মীদের সবান্ধব উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন ‘গণসমাবেশ বাস্তবায়ন মিডিয়া উপকমিটি’র আহবায়ক ও জেলা ইসলামী আন্দোলনের সহ-সাংগঠনিক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ।

Facebook Comments Box

Posted ৪:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া