অনলাইন ডেস্ক | বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 114 বার পঠিত
রাজধানী ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিজ।
আজ ৫ মার্চ বুধবার বেলা ১১টার দিকে তারা ট্রাইব্যুনালে আসেন এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাথে বৈঠক করেন।
এ সময় চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দুপুর সোয়া ১২টার দিকে মার্কিন সাবেক দুই রাষ্ট্রদূত ট্রাইব্যুনাল ত্যাগ করেন।
Posted ৭:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah