সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিফর্মের সাথে হিজাব পরতে পারবেন নারী সেনা সদস্যরা

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   126 বার পঠিত

ইউনিফর্মের সাথে হিজাব পরতে পারবেন নারী সেনা সদস্যরা

সেনাবাহিনীর নারী সদস্যরা এখন চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন। সেনা কর্তৃপক্ষের এক অফিস আদেশে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। একই সাথে হিজাব পরিধানের একটি নীতিমালা করার কথাও বলা হয়েছে।

কর্মকর্তা ও নার্সিং সেবায় (আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস-এএফএনএস) কর্মরতরাসহ অন্যান্য পদবির নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ সম্প্রতি তুলে নেওয়া হয়েছে।

অ্যাডজুট্যান্ট জেনারেলের (এজি) কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেওয়া হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক নারী সদস্যদের ইউনফর্মের সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল।

অফিস আদেশে্উল্লেখ করা হয়েছে, নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের (অফিসার, এএফএনএস ও অন্যান্য পদবি) ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা, হিজাবের কাপড়ের ধরন, রঙ ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে।

একই সাথে ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সাথে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:০২ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া