মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ হিজবুল্লাহর

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   97 বার পঠিত

ইসরায়েলি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ হিজবুল্লাহর

উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ইরানপন্থী এই গোষ্ঠী গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলে লাগাতার হামলা চালাচ্ছে।

এরইমধ্যে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার হিজবুল্লাহর আক্রমণের ভয়ে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ৬০ হাজার মানুষকে বসতি থেকে সরিয়ে নিয়েছে।

২৬ অক্টোবর শনিবার ইরানে বিমান হামলা চালানোর পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় হিজবুল্লাহ। এতদিন লেবাননের হামলার আগে সতর্কবার্তা পাঠাতো ইসরায়েলি সামরিক বাহিনী। অনেক সময় সেটাও নীতি মেনে করা হয়নি। এবার আক্রমণ সম্পর্কে ইসরায়েলের বাসিন্দাদের জন্য নির্দেশনা দিলো হিজবুল্লাহ। এতে ভয়াবহ হামলার আশঙ্কা করা হচ্ছে।

২৭ অক্টোবর রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হিজবুল্লাহ এক মিনিটের ভিডিওটি উত্তর ইসরায়েলের বাসিন্দাদের প্রথম জোরপূর্বক সরিয়ে নেওয়ার আদেশ দেয়। এই সতর্কতা লেবাননের সীমান্ত থেকে ৩ কিমি থেকে ২২ কিমি পর্যন্ত ইসরায়েলের উত্তর অংশে অবস্থিত ২৫টি বসতি অঞ্চলের জন্য। বলা হচ্ছে, এই এলাকায় প্রায় ২ লাখ ইসরায়েলি নাগরিকের বাস।

এই সতর্কবার্তা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই নতুন উত্তেজনার আরেকটি স্তর হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে শনিবার (২৬ অক্টােবর) হামলা চালিয়েছে ইসরায়েল। হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিক্রিয়ায় ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের হামলার প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করে আসছিল তেল আবিব। তবে ইরানের তেল ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনায় সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

Posted ৬:২৩ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া