সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে শায়খ আহমাদুল্লাহর

অনলাইন ডেস্ক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   123 বার পঠিত

উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে শায়খ আহমাদুল্লাহর

এবার উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আজ ৩০ সেপ্টেম্বর সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসংক্রান্ত একটি পোস্ট করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘উত্তরবঙ্গের বন্যাকবলিত অঞ্চলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তবে এই তহবিলে আপাতত আমরা কোনো অর্থ সহায়তা নিচ্ছি না। প্রয়োজন হলে আগামীতে ঘোষণা দেওয়া হবে।’

ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি আরো লিখেছেন, ‘নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে ত্রাণ কার্যক্রমের পর এখন চলছে পুনর্বাসন কার্যক্রম। যেসব জায়গায় আমাদের টিম পুনর্বাসনের কাজ করছে : ফেনীর ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়নে ৪৩টি টিম, নোয়াখালীর ৮টি উপজেলার ৬৭টি ইউনিয়নে ৫২টি টিম, লক্ষীপুরের ২টি উপজেলার ১৮টি ইউনিয়নে ১৯টি টিম, কুমিল্লা ৪টি উপজেলার ৩১টি ইউনিয়নে ৩১টি টিমসহ মোট ১৪৫টি টিম।’

Facebook Comments Box

Posted ৩:৫১ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া