রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় গাইড লাইন পোগ্রাম অনুষ্ঠিত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   220 বার পঠিত

উত্তরা তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় গাইড লাইন পোগ্রাম অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গাইডলাইন প্রোগ্রামের অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসা মিলনায়তনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজধানীর উত্তরা তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।

প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল।

অনুষ্ঠানের প্রধান আলোচক, বিশিষ্ট গবেষক, দাঈ ও তামীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস শাইখ আব্দুল কাইয়ূম বিন নূর শিক্ষার্থীদের জন্য ‘ভালো ফলাফল বিকশিত ক্যারিয়ারের দ্বার’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন, যিনি ‘পরীক্ষায় এ+ পাওয়ার উপায়’ শীর্ষক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আবদুল্লাহ আল মামুন।

উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আজহারী, দাখিল নবম শ্রেণির শিক্ষকবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

প্রতিটি অংশে শিক্ষার্থীদের মনোজ্ঞভাবে আকৃষ্ট করতে মাদরাসার হোস্টেল সুপার দেলোয়ার হোসাইন এর উপস্থাপনায় তানযীমুল উম্মাহ শিল্পীগোষ্ঠীর তিলাওয়াত ও গানসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামটি শিক্ষার্থীদের মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের প্রতিজ্ঞা ও সাফল্যের পথে প্রেরণা জাগিয়ে দেয়ার একটি সফল উদ্যোগ হিসেবে প্রকাশ পায়।

Facebook Comments Box

Posted ৩:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া