মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু নাট্যমের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

এটি শিশুদের মানুষিক বিকাশে কাজ করবে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   169 বার পঠিত

এটি শিশুদের মানুষিক বিকাশে কাজ করবে

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যম প্রতিষ্ঠার ৩৮ বছর উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ নভেম্বর শনিবার সকালে ১০টায় শহরের মডেল গার্লস স্কুলের হলরুমে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

এসময় শিশু নাট্যমের প্রাক্তন ছাত্রী সোনালী ব্যাংক কর্মকর্তা নাইমা সুলতানা খানের সভাপতিত্বে ও সাংবাদিক শাহাদাৎ হোসেন এবং ফাহিম মোনতাসির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, চিনাইর আঞ্জুমান আরা কলেজের অধ্যাপক কবি মহিবুর রহিম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা বিএনপি নেতা আলী আজম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম জেলায় তাদের কার্যক্রম পরিচালিত করে আসছে। আগামীতে শিশু নাট্যমে শুধুমাত্র ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ টি ভাগে না পুরো ব্রাহ্মণবাড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে কাজ করবে এমনটাই আমরা প্রত্যাশা করি। সুন্দর এ আয়োজনের জন্য আয়োজকদের আমরা ধন্যবাদ দেন। এটা শিশুদের মানুষিক বিকাশে কাজ করবে। এ সময় শিশুদের মধ্যে তুমুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ২:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া