আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 153 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তি এবং তাদের জন্য সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) কালিয়াকৈর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়েশা আক্তার। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. মতিয়ার রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ টি এম তৌহিদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান, মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিম এবং আদর্শ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সামসুন্নাহার বেগমসহ অনেকে।
এছাড়া বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দশ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন।
আগামী ১১ সেপ্টেম্বর প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ ও আর্থিক অনুদান দেওয়া হবে।
আয়োজকরা জানান, এই অনুদানের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের মান উন্নয়ন করতে পারবেন। এতে বাজারে পণ্যের চাহিদা ও বিক্রি বাড়ানোর পাশাপাশি তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। এ লক্ষ্যেই তাদের জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়েছে।
Posted ১২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah