জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ২২ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 29 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী হাইওয়েতে আশুকা পাম্পের পাশে যাত্রীবাহী একটি বাস উল্টে গেছে। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠান।
কালিয়াকৈর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, বাসটি উল্টে যাওয়ার কারণ অনুসন্ধান চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ওই স্থানে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক করে তোলে।
Posted ৯:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah